ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার/সার্ভিস এর উপর
কর্মমূখী প্রশিক্ষণ কর্মসূচিতে
অংশগ্রহণের নিমিত্তে রেজিস্ট্রেশন এর জন্য সাদর আমন্ত্রণ
আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কম্পিউটার হার্ডওয়্যার ট্রাবলশ্যুটিং/সার্ভিস এর উপর নিম্নবর্ণিত ১টি কর্মমূখী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনে পরিকল্পনা গ্রহণ করেছে:
|
ক্রমিক নং
|
প্রশিক্ষণ/কর্মশালা’র নাম
|
আয়োজনের স্থান
|
আয়োজনের সময়কাল
|
রেজিস্ট্রেশনের শেষ সময়
|
|
১
|
কম্পিউটার হার্ডওয়্যার ট্রাবলশ্যুটিং/সার্ভিস
|
বাড়ী-৩৩বি, রোড-৪, ধানমন্ডি, ঢাকা
|
০৪-১২ এপ্রিল ২০২৬
সকাল ১১:০০ টা- বিকাল০৪:০০টা
|
৩১ মার্চ ২০২৬
|
তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গঠন করার পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে এই প্রশিক্ষণ কর্মসূচিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিসিএস সদস্য প্রতিষ্ঠানে কর্মরত নবীন/শিক্ষানবিশ হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ অথবা কম্পিউটার হার্ডওয়্যার ট্রাবলশ্যুটিং/সার্ভিস এর উপর প্রাথমিক জ্ঞান রয়েছে এমন ব্যক্তি এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
বিসিএস এর সদস্য প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিবর্গ (অনুর্ধ ৩৫বছর) তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন।
প্রশিক্ষণ কর্মসূচি’তে অংশগ্রহণে আগ্রহীদের নিম্নের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবেন।