• samity@bcs.org.bd
  • |
  • +880 9639 33 44 55

বিসিএস এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশের তথ্য প্রযুক্তির শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর আয়োজনে ১৪ মার্চ শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালক মো. নজরুল ইসলাম হাজারী,   বিসিএস এর প্রাক্তন কার্যনির্বাহী কমিটির সদস্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেকপার্ক কর্তৃপক্ষ, তথ্যপ্রযুক্তির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, আইসিটি খাতের নেতৃবৃন্দ, বিসিএস সম্মানিত সদস্যবৃন্দ, এবং গণমাধ্যমের কর্মীরা। 

 

বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেওয়ার জন্য আমন্ত্রিতদের শুভেচ্ছা জানান। এসময় তিনি  আইসিটি সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতি দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও অগ্রগতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন সরকার গঠিত হয়েছে। সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে আমরা আইসিটি সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এই অগ্রযাত্রায় তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা, পেশাজীবী ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো।

 

বিসিএস পরিচালক মো. নজরুল ইসলাম হাজারীর সঞ্চালনায় ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দেশ, জাতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নিয়জিত ব্যবসায়ীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এর আগে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথি ও বিসিএস এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

Share On: